ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২২, ৬:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সুনামগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মো. জয়নালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ।

আটক মো. জয়নাল (২০) নোয়াখালীর শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১৭ আগস্ট (মঙ্গলবার দিবাগত) রাত ১টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি আব্দুল আহাদের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানার টুকের বাজার এলাকা থেকে মো. জয়নালকে আটক করা হয়।

জয়নাল গত ৬ আগস্ট জামালগঞ্জ উপজেলার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় রেখে ১০ দিনব্যাপী ধর্ষণ করেন। ধর্ষণের পর ১৫ আগস্ট কিশোরীকে ফেলে রেখে চলে যান। পরে ভুক্তভোগী ওই দিনই জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব জয়নালকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯, সিপিসি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিঞ্চন আহমেদ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের পর ফেলে রেখে চলে যায়। এমন খবর জানার পর ছায়াতদন্তে নেমে একমাত্র আসামি জয়নালকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন