ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২২, ৮:০০ অপরাহ্ণ

সিলেটে পাকিস্তানি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা, জাসদের ক্ষোভ

আপডেট টাইম : আগস্ট ১৫, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে জাতীয় শোক দিবসে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখা কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবী করেন জাতীয় শোক দিবসে এহেন জঘন্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিত, তাই অবিলম্বে হাবিব ব্যাংক লিমিটেডের শুধুমাত্র সিলেট শাখা নয় পুরো ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তদন্তের আওতায় এনে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ইউক।

শেয়ার করুন