ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২২, ২:৫৩ অপরাহ্ণ

১৫ নয়, ১৬ আগস্ট খালেদার জন্মদিন উদ্‌যাপন করবে ‍বিএনপি

আপডেট টাইম : আগস্ট ১৫, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আজ ১৫ আগস্ট, সোমবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৮ বছরে পা দিচ্ছেন। দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

তবে ১৫ আগস্ট নয়, ১৬ আগস্ট পালন করা হবে এসব কর্মসূচি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির ঘোষণা করেন।

রিজভী জানান, খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।

শেয়ার করুন