ডেস্ক রিপোর্ট

১১ জুলাই ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট টাইম : জুলাই ১১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন