ডেস্ক রিপোর্ট

৮ জুন ২০২২, ৮:৩১ অপরাহ্ণ

থিয়েটারের ছোট কাগজ “উত্তম নাট্যভাষ” এর প্রকাশনা ও মূল্যায়ন সভা

আপডেট টাইম : জুন ৮, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: দর্পণ থিয়েটার সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক উত্তম সিংহ রতন সম্পাদিত নাট্য বিষয়ক ছোট কাগজ “উত্তম নাট্যভাষ” এর প্রকাশনা ও মুল্যায়ন সভা বুধবার (০৮ জুন) বিকাল ৫ টায় সিলেটের জিন্দাবারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

“উত্তম নাট্যভাষ” প্রকাশনা ও মুল্যায়ন সভা আয়োজন পর্ষদের আহ্বায়ক ও দর্পণ থিয়েটার,সিলেটের সহ-সভাপতি জয়শ্রী দেব জয়া’র সঞ্চালনায় ও দর্পণ থিয়েটার,সিলেটের সভাপতি তথ্যচিত্র নির্মাতা ও সংস্কৃতজন নিরঞ্জন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত “উত্তম নাট্যভাষ” প্রকাশনা ও মুল্যায়ন সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লেখক, গবেষক ও নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন- সম্মিলিত নাট্য পরিষদ,সিলেটের প্রধান পরিচালক নাট্যজন অরিন্দম দত্ত চন্দন ও লিডিং ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লেখক ও গবেষক মোস্তাক আহমাদ দীন।

অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন দর্পণের সদস্যবৃন্দ।

বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি ভট্টাচার্য’র মধুসূদন দত্ত’র কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দর্পণ থিয়েটার,সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু।

অন্যানের মধ্যে আরো মুল্যায়নমুলক বক্তব্য প্রদান করেন কবি ও গবেষক এ.কে.শেরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য গীতিকবি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, “উত্তম নাট্যভাষ” এর সহযোগী সম্পাদক শিক্ষক বিপ্লব নন্দী, কবি সন্তু চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

প্রকাশনা ও মুল্যায়ন সভায় সিলেটের নাট্য, সংস্কতি ও সাহিত্যাঙ্গনের অনেক গুণী ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সকলেই “উত্তম নাট্যভাষ” ও এর প্রকাশনা ও মুল্যায়ন সভার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন