ডেস্ক রিপোর্ট
৫ জুন ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ আজ ৫ জুন ২০২২ এক বিবৃতিতে সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জনের মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, এ পর্যন্ত যতটুকু সংবাদ পাওয়া গেছে তাতে জানা গেছে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ৪০০ শতাধিক আহত হয়েছে। আহতদের ভীড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে তিল ঠাই নাই। তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানা। একই সাথে দলের নেতা-কর্মী ও নগরবাসীকে রক্ত দানসহ প্রয়োজনীয় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বিস্ফোরক, দাহ্য পদার্থ, কেমিক্যালস ও গার্মেন্টস পণ্য একসাথে না রাখার যে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল এক্ষেত্রে তা মেনে চলা হয় নাই। ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ও মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। মালিক পক্ষ এবং সরকার কোনভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না।
বিবৃতিতে তিনি দায়িত্ব অবহেলার জন্য মালিক ও কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। একই সাথে নিহত আহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
সাভারে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোক
বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ আজ অপর এক বিবৃতিতে সাভারে বালিবাহী ট্রাক ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, বালিবাহী ও ইটবাহী ট্রাক চলাচলের সময় নির্দিষ্ট করার দাবি বহু দিনের কিন্তু তা মেনে না চলায় ঘন ঘন মালবাহী ট্রাকের সাথে সংঘর্সের ঘটনা ঘটছে। তিনি অবিলম্বে কর্তব্য কাজে অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।