ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২২, ১০:০৪ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রীকে বরখাস্তের দাবীতে আশুলিয়ায় মানব বন্ধন

আপডেট টাইম : মে ৯, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাণিজ্যমন্ত্রী বরখাস্ত করার দাবীতে আশুলিয়া মানব বন্ধন করেছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন(BGSF)সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি।

রবিবার ৯ মে ২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় সময় আশুলিয়া শ্রীপুর বাস স্ট্যান্ডে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি,অরবিন্দু বেপারী বলেন, সরকার তেল ব্যাবসায়ী সহ সকল ব্যাবসায়ীদের কাছে আত্নসমর্পন করেছে। দেশের বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা মধ্য বিরাজ করছে।

তিনি, ৪ মাসের মধ্য ৩ বার ভোজ্যতেলের মূল্য সয়াবিন বোতলজাত লিটার প্রতি ৩৮ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের তিব্র ক্ষোপ ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা বলেও কিছু নেই। বাজারের অবস্থা দেখলে মনে হয়,দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। অন্যায় ও অযৌক্তিকভাবে ভোজ্যতেল সহ- প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অসৎ ব্যবসায়ীরা মানুষের পকেট থেকে প্রতিদিন শত শত কোটি টাকা কেটে নিচ্ছে। বর্তমান বাণিজ্য মন্ত্রী ওনি মুনাফাখোর শিল্পমালিক ব্যাবসায়ী হিসাবে পরিচিত। ওনার অধিনে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা সম্ভব নহে।ওনি গণমাধ্যমে বার্তা দিয়েছে বাজার নিয়ন্ত্রণে আনা সরকারের হাতের বাইরে। এই বক্তব্যে প্রমান মিলে বাণিজ্য মন্ত্রী বাজার সিন্ডিকেট কবলে বন্দী। অতএব ওনাকে বরখাস্ত করা উচিৎ । দেশে শ্রমিকশ্রেনী নিম্ন আয়ের মানুষ বাজারে আগুনে পুরে মরতেছে।দায়সারা অবস্থায় মধ্য দিয়ে সরকার বিদ্যমান রয়েছে।

মানব বন্ধনে বি এল এফ এর শ্রমিক নেতা মারুফ হোসেন সংহতি জানিয়ে বক্তব্যে বলেন,যেমনটি বাংলাদেশের একমাত্র অর্থনীতির চালিকাশক্তি শিল্প শ্রমিকেরা, শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ দেশের অর্থনীতি হাতিয়ার হিসাবে কাজ করে থাকে।

মানব বন্ধনে সভাপতিত্ব করেন আলাল মোল্লা আওয়াল বিশেষ অতিথির বক্তব্যে বিজিএসএফ সংগঠনের কার্যকারী সভাপতি শফিকুল ইসলাম নেওয়াজবলেন শিল্প কলকারখানা,গার্মেন্টস শিল্পে সহ সকল তৈরীপোষাক কারখানায় শ্রমিকেরা কঠোর শ্রম দিয়ে উৎপাদন সচল রেখেছে বিদায় আজ বাংলাদেশ বিশ্বের মধ্যম আয়ের দেশ রুপান্তিত হয়েছে দেশে অর্থনীতি অবস্থা স্বাবলম্বী সেহেতু শ্রমিকদের মজুরী বৃদ্ধি হওয়া উচিৎ জাতীয় নিম্নতম মজুরী ২০ হাজার টাকা।

শীর্ষ শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু আর বলেন সরকার ইচ্ছে করলে দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এবং বাজারদর সঙ্গতি রেখে সরকারের বিশেষ ক্ষমতা বলে নতুন মজুরী বোড গঠন করে শ্রমিকদের মজুরী ঘোষনা করতে পারে,বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৪০(ক) ধারা মোতাবেক। শ্রমিক নেতা আরো দাবী করে বলেন যে সকল অসাধু শিল্প মালিকেরা দেশে শ্রমিক শোষণ করে দেশের টাকা বিদেশে পাচার করে গাড়ী বাড়ি করে থাকে,তাদের পাচারকৃত অর্থ সম্পদ দেশে ফেরত আনার দাবী করেন,বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতারা,পবিত্র এববর, সাজাহান মিয়া,মাসুদ রানা মোরসালিন মিয়া,বৃষ্টি দাস,কামরুজ্জামান,কবির হোসেন মনির, প্রমূখ।

শেয়ার করুন