ডেস্ক রিপোর্ট
৭ মে ২০২২, ১১:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভোজ্যতেলসহ সকল খাদ্যপণ্যের দাম কমানোর আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি’র প্রতিবাদে এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে সরকার তেল নিয়ে যে তেলেসমাতি করলো তা জনগণ মেনে নিতে পারে না। অবিলম্বে তেলসহ সকল খাদ্য দ্রব্যের দাম কমানোর আহ্বান জানাই। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এবি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।