ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২২, ১০:৫১ অপরাহ্ণ

কমলাপুরে রেলের কন্টেইনারের ভেতর আগুন

আপডেট টাইম : মে ৭, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কন্টেইনারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৭ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন কিছুটা বেশি থাকায় সদর দপ্তর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

আগুনের কারণ ও সূত্রপাত এখনও জানা যায়নি।

শেয়ার করুন