ডেস্ক রিপোর্ট
৫ মে ২০২১, ৯:১১ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ অতিক্রান্ত করছে বাংলাদেশ। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের হতেই চলছে । শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। সেই মুহূর্তে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন দলের নেতাকর্মীরা।
আজ (৫ মে) বুধবার বিকাল ৫ টায় জয়পুরহাট সদর উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে আসন্ন ঈদুল ফিতরের ঈদের আনান্দ ভাগাভাগি করতে জেলা বাসদের উদ্যোগে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন দলের নেতৃত্ববৃন্দ।
উপস্থিত ছিলেন, জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ, বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।