ডেস্ক রিপোর্ট

৫ মে ২০২১, ৬:১৫ অপরাহ্ণ

আগামীকাল সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

আপডেট টাইম : মে ৫, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাল, ডাল, তেল-নুন-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার, গণবণ্টন ব্যবস্থা চালু এবং স্বল্প আয়ের মানুষদের সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা, ঈদের আগেই গার্মেন্টসসহ সকল শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবিতে আগামীকাল ৬ মে ২০২১ বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ৬ মে ২০২১ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সারা দেশের বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন