ডেস্ক রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আঙ্গারুয়া নিখিল চন্দ্র দাসের মেয়ে চম্পা রানী দাস কে যৌতুকের কারনে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ১৬ ই এপ্রিল শনিবার বালিশ চাপা দিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়।
চম্পা দাশের স্বামী মৃদুল চন্দ্র সরকার ও তার বড় ভাই মুকুল চন্দ্র সরকার এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার, ১৯ এপ্রিল বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে চম্পা রানী দাসের ছোট ভাই নিহার রঞ্জন দাসের সভাপত্বিতে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, মোহনা সাংস্কৃতিক সংগঠন এর সাধারণ সম্পাদক পল্লবী দাস মৌ, শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক সমর চন্দ্র দাস,শাবিপ্রবির দায়িত্বরত একাউন্টিং কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটন, দিরাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সুনামগঞ্জ জেলা পরিষদএর সদস্য মাসুদ চৌধুরী।
বক্তারা আসামী মৃদুল চন্দ্র সরকার ও মুকুল চন্দ্র সরকার এর সর্বোচ্চ শাস্তি দাবী জানিয়ে দ্রুত আইন কার্যকর করার আহ্বান জানায়।
পালাতক মুকুল চন্দ্র সরকারের গ্রেফতার এর দাবী জানিয়ে বক্তারা বলেন এই নিকৃষ্টতম ঘটনার বিচার দাবী করে।