ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১২:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুমিল্লায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৬) হত্যামামলার প্রধান আসামি মো. রাজু (৩৫) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি দিয়ে ভারতীয় পালিয়ে যাওয়ার সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় রাজু।
তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মহিউদ্দিন।
এদিকে সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র্যাবের উপস্থিত টের পেয়ে গুলি করে মো. রাজু। বাধ্য হয়ে পালটা গুলি চালায় র্যাবও । এক পর্যায় রাজু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নিহত রাজু (৩৫) কুমিল্লা মহানগরীর বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়া ছেলে।
১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদনগরে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে মাদক কারবারিরা। পরে স্থানীয় দুই যুবক তাকে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত বৃহস্পতিবার এ ঘটনায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে একটি মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।