ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২২, ৯:২০ অপরাহ্ণ

২৮ মার্চ এর হরতালে সাম্যবাদী আন্দোলনের সমর্থন

আপডেট টাইম : মার্চ ২৪, ২০২২ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম নিত্যপণ্যের লাগামহীন দামবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত আগামী ২৮ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের পক্ষে সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে হরতালের প্রতি সমর্থন ঘোষণা করে বলেন, নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের জীবনে যখন নাভিশ্বাস ওঠেছে, তখন সরকার গ্যাস-বিদ্যুৎ-পানির দাম আর এক দফা বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে। এ সময় দেশে শক্তিশালী গণআন্দোলন না থাকায় ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাচ্ছে।

কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী হরতাল পালনের জন্যে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে বার বার প্রমাণিত হয়েছে, শাসকগোষ্ঠীর সাজানো নির্বাচনে অংশগ্রহণ করে ফ্যাসিবাদী শাসনের অবসান এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদকে পরাস্ত করে জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ গণআন্দোলন- গণঅভ্যুত্থান।

কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, জনগণের প্রতিবাদ-প্রতিরোধের শক্তি জাগ্রত করে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান সংঘটিত করার লক্ষ্যে বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ উদ্যোগ খুবই জরুরি।

শেয়ার করুন