ডেস্ক রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: চাল-ডাল-তেল-চিনি-আটা ও এলপি গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে, বন্ধকৃত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় রেখেই চালু, শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের সকল বকেয়া পাওনা পরিশোধ ও কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির আয়োজনে কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২০ মার্চ রবিবার বিকেল ৫টায় খুলনা নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে এক বিক্ষোভ মিছিল গোলকমনি শিশু পার্ক থেকে শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কের সামনে সড়ক দ্বীপে সমাবেশে বক্তারা মজুতদার, মুনাফাখোরদের বিচার ও অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
পার্টির জেলা সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন পার্টির জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আঃ সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড সন্দীপন রায়, আঃ হামিদ মোড়ল, মনির হোসেন, অজয় দে, পার্টি নেতা মজিদ মোড়ল, হোসেন আলী, শহিদুল ইসলাম, অমৃত ম-ল, লাকী বেগম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয়সহ-সভাপতি হারুন-অর রশীদ মল্লিক, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সহ-সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ড, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, যুব নেতা মঈন উদ্দিন ময়না, কৃষ্ণ কান্তি ঘোষ, নাঈমুর রাকিব উজ্জ্বল, মৃত্যুঞ্জয় সরদার, জগদীশ মন্ডল, রিয়াদ হাসান তপু, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, ছাত্র নেতা প্রসেনজিৎ মন্ডল, কমলেশ শীল, দেবব্রত বাইন প্রমুখ।