ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ৫:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্টর পার্টি দেশব্যাপী দাম কমাও, জান বাঁচাও কর্মসূচিতে বগুড়ার একাধিক এলাকায় পথসভা করেছে।
সোমবার বগুড়া জেলা কমিটির উদ্যোগে পৌর এলাকা ফুলবাড়ি, চেলোপাড়া, শেরপুর উপজেলার পৌর এলাকা কলেজ মোড়, বারদুয়ারী হাটখোলা ও বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নতুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সিপিবি জেলা কমিটির সহ সাধারন সম্পাদক হরি সংকর সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, যুব নেতা সুলতান আহমেদ রবিন, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, ক্ষেতমজুর নেতা শুভশংকর গুহ রায় বাবন, আব্দুস সামাদ, শ্রীকান্ত মাহাতো প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধগতি রোধ কল্পে গ্রাম-শহরে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিক্রয়, গরীব মানুষের মধ্যে রেশনিং ব্যাবস্থা চালুসহ সিন্ডিকেট ব্যাবসায়িদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত ২৮ মার্চের অর্ধদিবস হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।