ডেস্ক রিপোর্ট
১০ মার্চ ২০২২, ৬:৩৭ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার নেতা, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক লেবু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফ্রন্ট নেতা রাজু আহমেদসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত ৯ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন -সমাবেশ। ।
বৃহস্পতিবার, ১০ মার্চ বেলা ১২টায় কাচারীবাজারে বাসদ(মার্কসবাদী) এবং বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রঙপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ।
নেতৃবৃন্দ কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কাউন্সিল বাজারের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বাদী গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী তিনটি কেন্দ্রে জোরপূর্বক ভোট নিয়ে কাউন্সিল বাজার কেন্দ্রে গেলে জনগনের প্রতিরোধে র মুখে পড়ে।নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রমুলকভাবে ও হয়রানির উদ্দেশ্যে বাসদ (মার্কসবাদী) জেলা এবং কৃষক নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া হয়।পরে সাইবার ট্রাইবুনালে হাজিরা দিতে গেলে, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হন বাসদ (মার্কসবাদী) এবং কৃষক নেতা গোলাম ছাদেক লেবু সহ নেতা কর্মীরা ।অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সেই সাথে বক্তাগণ ভোজ্যতেল,চাল, ডাল, আটা,চিনিসহতেল,নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান।