ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২২, ১০:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ইউপিডিএফের চিফ কালেক্টর আটক

আপডেট টাইম : মার্চ ৯, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বুলেটসহ প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (মূল) এর চিফ কালেক্টর স্বপন চাকমাকে (৪০) আটক করেছে সেনাবাহিনী।

৩০ বীর খাগড়াছড়ি সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিবের নেতৃত্বে পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, নেশা জাতীয় ওষুধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধা করা হয়।

স্বপন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তুুষ বিকাশ চাকমার ছেলে। স্বপন ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (মূল) (প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন) সঙ্গে জড়িত।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন (পিএসসি) বলেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনে অভিযান অব্যাহত থাকবে। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর।

অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর স্বপন চাকমাকে (৪০) আটকের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই আবু হানিফ ও মো. সালেহ উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করে। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে পাহাড়ে বর্তমান সময়ে চাঁদাবাজী ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন পার্বত্যবাসী।

 

শেয়ার করুন