ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ১২:২৫ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট টাইম : মে ১, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা জানান।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হচ্ছে। সরকারি ছুটি থাকায় দিবসটি উদযাপনে দুই দেশের পরিবহন শ্রমিক, মালিক ও ব্যবসায়িরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। একারণে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শেয়ার করুন