ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২২, ৪:৪০ অপরাহ্ণ

করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৯৫১

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে। অন্যদিকে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শেয়ার করুন