ডেস্ক রিপোর্ট

২০ ফেব্রুয়ারি ২০২২, ২:৪৭ অপরাহ্ণ

বাসদ(মার্কসবাদী) নেতা সাদেকসহ নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:: বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ।

আজ রোববার, ২০ ফেব্রুয়ারি বেলা ১২টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলার উদ্যোগে চাল-ডাল, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানো এবং কৃষক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শুরুর আগে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা সদর উপজেলা সভাপতি কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।

বক্তাগণ কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সার, ডিজেল, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, বিএডিসিকে পুরোপুরি সচল করা, চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য কমানো, ওএমএস এবং টিসিবির কার্যক্রম বাড়ানোর জোর দাবী জানান। সেই সাথে কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার এবং সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের দাবী জানান।

সমাবেশে কমরেড সাঈদ বলেন, সারাদেশে যখন মানুষ দ্রব্যমূল্যের যাঁতাকলে জীবনযাপন করছে, মানুষের আয়ের তুলনায় বাজারে জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়েছে, মানুষ যখন দিশেহারা সেইসময় ফ্যাসিস্ট সরকার একের পর এক জিনিস পত্রের মূল্য বৃদ্ধি করে চলেছে। মানুষ যেন সরকারের সমালোচনা করতে না পার তার জন্য নানান ফর্মে সংবিধান লংঘন করে কালাকানুন তৈরি করছে। তাই তিনি বলেন ফ্যাসিবাদী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার, পর্যাপ্ত ঔষধ, বিদ্যুতের দাম বাড়ানো এবং হয়রানি বন্ধের যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সম্মিলিত শক্তিই পারে যেকোন অপশক্তিকে পরাস্ত করতে।

শেয়ার করুন