ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২২, ৩:০১ অপরাহ্ণ

ছাড়া পেলেন সাবেক রাষ্ট্রদূত খায়রুজ্জামান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ছাড়া পেলেন মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ খায়রুজ্জামান। বুধবার মালয়েশিয়ার একটি আদালত তাকে মুক্তির নির্দেশ দেয়। এর আগে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের বরাত দিয়ে  অনলাইন জানিয়েছে, মুক্তি পাওয়ার পর খায়রুজ্জামান তার স্ত্রীকে ফোন করে এই খুশির খবর জানান।

রিটা রহমান বলেন, তিনি (খায়রুজ্জামান) আমাকে ফোন করে বলেছেন আইনজীবীরা তাকে রিসিভ করে বাড়িতে পৌঁছে দিতে সেখানে রয়েছেন। এক সাক্ষাৎকারে রিটা রহমান বলেন, সৃষ্টিকর্তাকে এবং তার মুক্তিতে সহায়তাকারী সবাইকে ধন্যবাদ। এই জন্য মালয়েশিয়ান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই।

খায়রুজ্জামানের আইনজীবী জিও চৌ ইং বলেন, কোনো ধরনের শর্ত ছাড়াই তিনি মুক্তি পেয়েছেন। তিনি এখন একজন স্বাধীন মানুষ।

তিনি জানান, স্থানীয় সময় ১টার দিকে খায়রুজ্জামানের মুক্তির ব্যাপারে তাদেরকে অবহিত করে তাকে (খায়রুজ্জামান) রিসিভ করতে যেতে বলা হয়।

শেয়ার করুন