ডেস্ক রিপোর্ট

৮ ফেব্রুয়ারি ২০২২, ৫:৩০ অপরাহ্ণ

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টায় দক্ষিণ চরওয়াপদার সিরাজ চৌকিদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) মো. সগির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরে তিনদিক থেকে তিনটি গাড়ি আসার পর মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬০ বছর বয়সী বৃদ্ধ এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন অটোরিকশার যাত্রী নিহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আবদুল আজিম বলেন, দুর্ঘটনায় অটোরিকশার ছয় যাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন