ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৩:৫২ অপরাহ্ণ

মুনিয়ার মৃত্যুর তদন্ত ও বিচার দাবি ছাত্র ফ্রন্টের

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর তদন্ত ও বিচার এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এম.ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর সুস্ঠ তদন্ত ও বিচার এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এম.ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিছিল-সামবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আর কাদেরী জয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

শেয়ার করুন