ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ৩:০০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়, জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নেত্রকোণা ডিবির ওসি খন্দকার সাকের আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনার মামলার আসামি মাওলানা আবদুল কাইয়ুম। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে কেন্দুয়ার একটি মাদ্রাসা থেকে সন্ধ্যায় গ্রেপ্তার করে এবং কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভাটারার ওয়াসা মোড় এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও রাজধানীর ডেমরা থেকে আরেক হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবিকেরাজধানীর ডেমরা থেকে আরেক হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবিকে গ্রেপ্তার করা হয়।