ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ২:৫৩ পূর্বাহ্ণ

বিপ্লবী ছাত্র-‌যুব আন্দোলনের খিলগাঁ-রমনা আঞ্চলিক কমিটি গঠন

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ২:৫৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকার খিলগাঁ-রমনা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় খিলগাঁ অঞ্চলে কর্মীসভার মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিফ অনিক এবং ভাতৃপ্রতিম সংগঠন বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য্যের উপস্থিতিতে কর্মী সভায় শুরুতে ছাত্র-যুব আন্দোলনের কর্মপদ্ধতি সম্পর্ক আলোচনা হয়। এরপরে সংগঠনের সভাপতি ৯ সদস্য বিশিষ্ট খসড়া কমিটি প্যানেল পেশ করেন। প্রত্যেকে এই প্যানেলের উপরে মতামত রাখেন।

এরপরে সর্বসম্মতি ক্রমে কমরেড রেদোয়ান আহমেদকে আহবায়ক এবং কমরেড আশেক মাহমুদ ও মেহরাব আলভীকে সহ-আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট খিলগাঁ-রমনা আঞ্চলিক কমিটি পাশ হয়।

নতুন কমিটির আহবায়ক সকলের উদ্দেশ্যে, আগামী দিনের বিপ্লবী কাজে মার্ক্সবাদ-লেনিনবাদ-মাওবাদের ভিত্তিতে দৃঢ় ভাবে অংশ নেয়ার আহবান জানান।

উল্লেখ্য যে, আহবায়ক কমিটি হিসেবে কাজ করে ছয় মাসের মধ্যে কাউন্সিল এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে এই কমিটি কাজ করবে।আশেপাশের কলেজ এবং স্কুলগুলোতেও কমিটি করার মধ্য দিয়ে আঞ্চলিক কাজকে এগিয়ে নেয়া হবে।

শেয়ার করুন