ডেস্ক রিপোর্ট

১১ জানুয়ারি ২০২২, ২:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট টাইম : জানুয়ারি ১১, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সারাদেশে আমরা ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসাসেবা দিয়েছি। এর পাশাপাশি গবাদিপশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী।’

সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।

এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন