ডেস্ক রিপোর্ট

৯ জানুয়ারি ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

আপডেট টাইম : জানুয়ারি ৯, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া, কক্সবাজারের ফায়ার সার্ভিসের ৮-১০টি ইউনিট।

রবিবার (৯জানুয়ারি) বিকেল ৫টার দিকে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের ২৩ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন মারা গিয়েছিল। সেই আগুনে ক্যাম্পের ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজউদ্দিন ঘটনাস্থলে আছেন বলে জানান।

ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে কর্মরত নাসিন উদ্দিন বলেন, ক্যাম্পের বি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন