ডেস্ক রিপোর্ট
৯ জানুয়ারি ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত আইন প্রণয়নের দাবিতে প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে বগুড়ায় স্মারকলিপি পেশ। বগুড়া জেলা শাখার উদ্যোগে প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট আজ রোববার, ০৯ জানুয়ারি বিকাল ৩:০০টায় বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট সংগঠক বিজ্ঞ আইনজীবী অ্যাড.সাইফুল ইসলাম পল্টুর নেতৃত্বে স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন অ্যাড. দিলরুবা নূরী, শিক্ষানবীশ আইনজীবী শ্যামল বর্মন, রতন সিং, আনোয়ার হোসেন প্রমূূখ নেতৃবৃন্দ। স্মারকলিপির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত আইন প্রণয়নের দাবি করে জানানো হয়
স্মারকলিপিতে বলা হয়, এক বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী হিসেবে রাষ্টপতি দেশের অনেক শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংকট প্রত্যক্ষ করেছেন। সংসদ সদস্য হিসেবে, জাতীয় সংসদের স্পিকার হিসেবে আইনসভার কার্যপ্রণালী দেখা ও পরিচালনা করার বিপুল অভিজ্ঞতার অধিকারী আপনি। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করার নির্দেশনা আছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন আইন প্রণীত না হওয়ায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্খিত বিতর্ক এবং জটিলতা সৃষ্টি হয়। বর্তমান সময়েও তেমনি বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের যে কোন সংকটে জনগণ রাষ্ট্রপতির মূল্যবান পরামর্শ ও উদ্যোগ প্রত্যাশা করে। বর্তমানেও নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত জটিল পরিস্থিতিতে দেশের আপামর জনগণ রাষ্ট্রপতির সুচিন্তিত ভূমিকা প্রত্যাশা করছে।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট বগুড়ার পক্ষ থেকে স্বল্পতম সময়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।