ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশসহ ছয় দেশে থেকে আসা যাত্রীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করলো কাতার।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত একটি নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশসহ ভারত,পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে আসা যাত্রীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে কাতার।
এসব দেশের যাত্রীদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। টিকা গ্রহণকারীদেরও থাকতে হবে কোয়ারেন্টিনে।
ভ্রমনের ৪৮ ঘণ্টা আগে নিজ দেশের পিসিআর টেস্টে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যারা কাতারকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন তাদেরকেই পিসিআর টেস্ট করাতে হবে।