ডেস্ক রিপোর্ট

৪ জানুয়ারি ২০২২, ৪:১৭ অপরাহ্ণ

চীনের উত্তরাঞ্চলে ভূমিধসে নিহত ১৪

আপডেট টাইম : জানুয়ারি ৪, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: চীনের উত্তরাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের বিজিয়ে শহরের একটি নির্মাণস্থাপণা এলাকায় ভূমিধসে নিহত হয়েছেন ১৪ জন, আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক। সোমবার ঘটেছে এই দুর্ঘটনা।

এক প্রতিবেদনে মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বিজিয়ে শহরের যে এলাকায় ভূমিধস হয়েছে, সেখানে একটি হাসপাতাল নির্মাণের কাজ চলছিল। সোমবার সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটার পর ১ হাজারেরও ফায়ারসার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী উদ্ধার তৎপরতা শুরু করেন।

কী কারণে ভূমিধস হলো তা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে গুইঝৌয়ের প্রাদেশিক সরকার। সমুদ্র থেকে অনেক দূরের পার্বত্য অঞ্চল গুইঝৌ চীনের সবচেয়ে অনুন্নত প্রদেশগুলোর একটি।

অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থার অভাব ও কর্মকর্তাদের অদক্ষ পরিচালনা নীতির কারণে চীনের খনি, নির্মাণস্থাপনা এলাকা ও কল-কারখানাগুলোতে দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা।

গত ২০১৫ সালে দেশটির বন্দরশহর তিয়ানজিনে একটি রাসায়নিক সামগ্রীর গুদামঘরে আকস্মিক এক বিস্ফোরণে প্রাণ গিয়েছিল অন্তত ১৭৩ জনের।

শেয়ার করুন