ডেস্ক রিপোর্ট
২ জানুয়ারি ২০২২, ১:২৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং সেনা অভ্যুত্থানের জেরে ইথিওপিয়া, মালি এবং গিনির বিরুদ্ধে এই ব্যবস্থা নিলো বাইডেন প্রশাসন। রবিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবামাধ্যম আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (এজিওএ) অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের জেরে তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক এই তিন দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছে দেশটির সেনাবাহিনীর। সংঘাত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সরকার।