ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২১, ৯:২৮ অপরাহ্ণ

সাভারের ময়লার গর্তে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ডিসেম্বর ২৭, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: সাভারের আশুলিয়ায় ময়লা ফেলার গর্তে ডুবে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকালে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া এলাকায় আব্দুর ছাত্তার হাওলাদারের বাড়ির ময়লা গর্তে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মোস্তাফিজুর রহমান রাজশাহীর বাগমারা থানার গোবিন্দমারা গ্রামের আবু বক্করের ছেলে। বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার ভাদাইল এলাকার ছাত্তারের বাড়িতে বসবাস করতো সে।

নিহতের মা ও স্থানীয়দের বরাত পুলিশ জানায়, সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশেপাশে খোঁজ করে এক সময় বাড়ির পিছনের ময়লা ফেলার গর্তের কাছে শিশুর এক জুতা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সন্দেহ হলে ময়লার গর্তের পানি মেশিনের মাধ্যমে সরিয়ে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে, পাশাপাশি অন্য কোন বিষয় আছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

 

শেয়ার করুন