ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২১, ৮:১০ অপরাহ্ণ

বসুন্ধরা ও বারিধারাকে ফেডারেশন কাপ থেকে বহিষ্কার

আপডেট টাইম : ডিসেম্বর ২৭, ২০২১ ৮:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ফেডারেশন কাপের প্রথম দিন ম্যাচ খেলতে না চাওয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে আগামী মৌসুমের ফেডারেশন কাপ থেকে বহিষ্কার করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
একই সঙ্গে দুটি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ফেডারেশন।

টার্ফ ও ফিক্শচার ইস্যুতে ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে দল মাঠে নামায়নি বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাব। এতে বাইলজ অনুযায়ী সে ম্যাচের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ ও আবাহনী লিমিটেডকে জয়ী ঘোষণা করা হয়। পাশাপাশি এ ঘটনায় তদন্ত করার জন্য ডিসিপ্লিনারি কমিটি গঠন করে বাফুফে।

সোমবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা ও বারিধারা ক্লাবকে আগামী মৌসুম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জরিমানার অর্থ আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিশোধের সময়সীমাও বেঁধে দিয়েছে দুটি ক্লাবকে।

কমলাপুর স্টেডিয়ামে চলমান ৩৩তম ফেডারেশন কাপে না খেলা দলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

শেয়ার করুন