ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২১, ৬:১৭ অপরাহ্ণ

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সবার করোনা নেগেটিভ

আপডেট টাইম : ডিসেম্বর ২০, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: অবশেষে নিউজিল্যান্ডে বন্দিজীবন থেকে মুক্তি পাচ্ছে টিম বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজেটিভ। এছাড়া, চতুর্থ দফা টেস্টে বাকি সবাই নেগেটিভ। টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সবার ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার সকাল থেকে অনুশীলন নামবে টাইগাররা।

টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌছেই দেশটির কঠোর কোয়ারেন্টিন নিয়মের বেড়াজালে টিম বাংলাদেশ। বিমানের এক যাত্রীর করোনা পজেটিভ আসায়, ক্রাইস্টচার্চে তিন দিনের রুম আইসোলেশনে টাইগাররা। দফায় দফায় হয়েছে করোনা টেস্ট। বন্দি দশায় বিপর্যস্ত দলের ক্রিকেটাররা এক পর্যায়ে চেয়েছিলেন দেশে ফিরে আসতে।

অনুশীলন শুরু করার কথা ছিলো ক্রাইস্টচার্চে পৌছানোর ৭ দিন পরেই। তবে পরবর্তীতে টাইগারদের স্পিন বোলিং কোচ করোনা পজেটিভ আসায় কোয়ারেন্টিনের সময়টা হয়েছে আরো দীর্ঘ। অবশেষে এলো স্বস্থির খবর। টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, হেরাথ পজেটিভ থাকলেও, চতুর্থ দফা টেস্টে করোনা নেগেটিভ হয়েছেন সবাই।

এবারে টাইগারদের সামনে নিজেদের প্রস্তুত করার মিশন। অনুমতি মেলায় মঙ্গলবার থেকেই মাঠে নেমে পড়বে টাইগাররা। লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে থাকবে জিমের সুবিধাও।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই, ৮ ডিসেম্বর গভীর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জাতীয় দল। লম্বা সফর শেষে ১০ ডিসেম্বর সকালে ক্রাইস্টচার্চে পৌঁছে শুরু হয় কোয়ারেন্টিন পর্ব।

 

শেয়ার করুন