ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১২:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের জনজীবন।
সোমবার দুপুর ২টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এ গরমে কঠোর বিধিনিষেধের মধ্যেও কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ বলছেন, প্রচন্ড তাপে কাজ করতে পারেছ না। একটু বৃষ্টির প্রত্যাশা তাদের।
আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।