ডেস্ক রিপোর্ট
৮ ডিসেম্বর ২০২১, ৯:০০ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি জয়পুরহাট :: জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় পাঁচবিবিব উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আনিছুর রহমান শিপনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ডালিমের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করলে মোটরসাইকেলটি পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি পলাশ চনাদ্র দেব।
আটক ব্যক্তিরা হলেন, পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান (৩০), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (২৮), মো. আনিসুর রহমান (৫০), মো. মুজাহিদুল ইসলাম (২৮)।
এ ঘটনার জেরে ওই রাতেই পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেনসহ (২২) আরও কয়েকজন বিএনপি নেতা-কর্মী পাঁচবিবি থানার পার্শ্ববর্তী পৌর পার্কের গেইটে অবস্থান নেন। এক পর্যায়ে পাঁচবিবি উপজেলা ছাত্র লীগের কর্মি জীবন হোসেন (২৭) এবং সাগর হোসেনের (২৬) নেতৃত্বে একটি দল পৌর পার্কের গেইটে অবস্থানরত বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এতে ফারুক গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে মঙ্গরবার ভোর রাতে মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনার পরই ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।