ডেস্ক রিপোর্ট

৭ ডিসেম্বর ২০২১, ৩:২৯ অপরাহ্ণ

অমীমাংসিত ইস্যু সমাধানে জোর বাংলাদেশ ও ভারতের

আপডেট টাইম : ডিসেম্বর ৭, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বাংলাদেশ ও ভারতের মধ্যে ঝুলে থাকা অমীমাংসিত বিষয়গুলো সমাধানে জোর দিয়েছে দুই দেশ। একই সঙ্গে সামনের দিনে ঢাকা ও নয়া দিল্লি চলমান সম্পর্ক আরও বাড়াতে চায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন দুই পররাষ্ট্রসচিব।

প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে কানেকটিভিটি, বাণিজ্য, নিরাপদ সীমান্ত নিশ্চিত করা ও কোভিড সহযোগিতাসহ গ্রিন এনার্জিতে জোর দেয় উভয়পক্ষ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের মধ্যে যে বিভিন্ন ইস্যু আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ফ্রুটফুল আলোচনা হয়েছে, প্রায় ৫০ মিনিট। ভারতের সঙ্গে আমাদের বহুমাত্রিক যে ইস্যুগুলো রয়েছে এবং অনেক পেন্ডিং ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সামনের দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারব, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

শেয়ার করুন