ডেস্ক রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ৯:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আজ মঙ্গলবার, ৩০ নভেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী নগর শাখার উদ্যোগে সাহেব বাজার, জিরো পয়ন্টে বিকেল ৪:৩০ টায় প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করে সংগঠনের নেতা-কর্মীরা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী নগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য আল রাফি বিন ইসলাম এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রিদম শাহরিয়ার প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, সকল গণপরিবহনে(বাস,লঞ্চ,ট্রেন,বিমান) শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া বিধান চালু করতে হবে। সকল শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে শিক্ষা সামগ্রীর দোকান চালু করতে হবে। জ্বালানী তেলের দাম কমাও এবং বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার কর।
বক্তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি জানান এবং ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।