ডেস্ক রিপোর্ট

২২ নভেম্বর ২০২১, ১১:২৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট টাইম : নভেম্বর ২২, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো – জামালগঞ্জের দুর্লভপুর গ্রামের কানাই দাসের ছেলে চয়ন দাস (৭) ও দোয়ারাবাজারের মান্নারগাঁওয়ের নান্টু দাসের ছেলে নিরব দাস (৫)।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু চয়ন দাস ১৫ দিন আগে মায়ের সাথে মাসির বাড়ি বাড়িতে বেড়াতে আসে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যায় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুজি করে। পরে দুই শিশুকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, প্রাথমিক তদন্তে শিশুরা পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা যায়। মৃত শিশুদের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন