ডেস্ক রিপোর্ট

২০ নভেম্বর ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ণ

সিসিইউ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া: ডা. জাহিদ

আপডেট টাইম : নভেম্বর ২০, ২০২১ ১২:৫৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার এ তথ্য দেন ডা. জাহিদ।

‘চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও তিনি সিসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে গণঅনশন পালন করবে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দলমত নির্বিশেষ সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এ অনশন কর্মসূচিতে শরিক হতে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোথাও কোথাও পথ শিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন