ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২১, ১০:৪১ অপরাহ্ণ

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের মিছিল

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস, জ্বালানি তেলের মূল্য হ্রাস এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৯ নভেম্বর ) বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক পাপ্পু সরকার। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক সৈকত দাস, ছাত্রনেতা অনিক নূর, রাহাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বিগত মহামারিতে প্রায় আড়াই কোটির উপরে মানুষ দারিদ্র‍্যসীমার নিচে চলে গেছে।অর্থাভাবে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এমন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। দাবি না মানলে অবিলম্বে সরকারকে আন্দোলনের মুখে রাস্তায় নামতে হবে বলেও হুশিয়ারি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

শেয়ার করুন