ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ছিন্নমূল, কর্মহীন, মানসিক-শারিরীক প্রতিবন্ধীদের জন্য একবেলা খাবারের কর্মসূচী হিসেবে নারায়ণগঞ্জ বাসদের ‘কমিউনিটি কিচেন’ আজ দশম দিন অতিবাহিত হয়েছে। দশম দিনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ প্রমূখ।
রফিউর রাব্বি বলেন, বর্তমান করোনাকালে ৭০ভাগ মানুষের আয় কমে গিয়েছে। বিশেষ করে বর্তমান লকডাউনকালে ভয়ংকর বিপদে পড়েছে ছিন্নমূল, কর্মহীন ও স্বল্প আয়ের মানুষ। এই অসহায় ছিন্নমূল মানুষদের জন্য বাসদের একবেলা খাবারের আয়োজন খুবই প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, সরকারের উচিৎ ছিল লকডাউনের আগে শ্রমজীবী মানুষের জন্য খাদ্যদ্রব্য ও নগদ টাকা পৌঁছে দেয়া। তা না করায় পেটের দায়ে তাদের রাস্তায় নামতে হচ্ছে। ফলে লকডাউন ঢিলেঢালা হয়ে যাচ্ছে। গবেষকরা বলছে প্রায় পৌনে ২ কোটি পরিবার করোনা পরিস্থিতিতে দরিদ্র হয়ে পড়েছে। সরকার মাত্র সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। পরিবার প্রতি মাত্র সাড়ে ৪ টাকা বরাদ্দ তামাসা ছাড়া আর কিছু নয়।
ভবানী শংকর রায় দরিদ্র মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য কমিউনিটি কিচেনের কার্যক্রমের তৃতীয় শাখা হিসেবে আজ ২৪ এপ্রিল থেকে চালু হয়েছে ফতুল্লা থানার পাগলা বাসদ কার্যালয়ে।
উদ্বোধন করেন বাসদ জেলার নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব