ডেস্ক রিপোর্ট

৮ নভেম্বর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ

রংপুরে বাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট টাইম : নভেম্বর ৮, ২০২১ ১২:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:: মহান রুশ বিপ্লবের ১০৪তম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (০৮ নভেম্বর) জেলা কার্যালয়ে বিকেল ৫টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বক্তব্য দেন সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য সাদেক হোসেন, কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার, শ্রমিক ফ্রন্টের রংপুর মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

কমরেড আব্দুল কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গত ৫০ বছরে পুঁজিবাদী শাসন -দুঃশাসনে দেশের মানুষ জর্জরিত। একদলীয়- বহুদলীয় শাসন, সামরিক শাসন,জোট -মহাজোটের শাসন সবই সংখ্যা গরিষ্ঠ শ্রমজীবী মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত জনগনের জীবনে দুর্ভোগ -দুর্দশা বৃদ্ধি করেছে। বর্তমানে দিনের ভোট রাতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুনাফাখোর লুটপাটকারী ব্যবসায়ীদের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে চলছে।তিনি বলেন, আজ থেকে ১০৪ বছর আগে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানব জাতিকে যে মুক্তির পথ দেখিয়েছিল-আজ তা আরো প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই আসুন সমাজতন্ত্রের সংগ্রামকে জোরদার করার জন্য বাসদের রাজনীতিকে শক্তিশালী করি।

অন্যান্য নেতৃবৃন্দ ডিজেল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, তেল,চিনি,চাল,ডালের দাম কমানোর দাবি করেন।

উল্লেখ্য আগামী ২৩ নভেম্বর বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ।

শেয়ার করুন