ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

সাত কলেজের অনুষ্ঠিতব্য আগামীকালের ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবি

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রাফিকু্জ্জামন ফরিদ ও সাধারন সম্পাদক অরুপ দাস শ্যাম এক যুক্ত বিবৃতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত সাত কলেজে অনুষ্ঠিতব্য আগামীকালের (০৬-১১-২১) ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবী জানিয়েছেন।

শুক্রবার, ০৫ নভেম্বর বিবৃতিতে তারা বলেন ডিজেল ও কেরোসিন এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আজ থেকে গণপরিবহনের মালিকরা ধর্মঘট পালন করছে। ফলে সারাদেশে গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। এমতাবস্থায় ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার নেতৃবৃন্দ।

কেনোনা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধিকাংশের পক্ষেই দূর-দূরান্ত থেকে যানবাহন ছাড়া পরীক্ষা দিতে আসা সম্ভব নয়। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তিতে না ফেলে আগামীকালের (০৬-১১-২১) ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবী জানান নেতৃবৃন্দ

শেয়ার করুন