ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২১, ২:৩৪ অপরাহ্ণ

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: উত্তর কোরিয়াকে ‘পাল্টা’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ওয়াশিংটনের সংলাপের আহ্বানে পিয়ংইয়ং ইতিবাচক সাড়া দেবে বলেও আশা করছে দেশটি।

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর রবিবার এই আহ্বান জানানো হয়।

ওয়াশিংটনে জাপানের দূতের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম তার সমপক্ষীয় দক্ষিণ কোরীয় প্রতিনিধি কিউ ডিউকের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবারের উৎক্ষেপণকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে তিনি পিয়ংইয়ংকে ‘উদ্বেগজনক এবং শত্রুতামূলক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানান।

কিম বলেন, ‘আমরা আশা করি, উত্তর কোরিয়া আমাদের আহ্বানে সাড়া দেবে।’

উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সর্বশেষটি চালানো হয় গত মঙ্গলবার। এদিন দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

শেয়ার করুন