ডেস্ক রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়রথ ছুটছেই। টানা চার তুলে নিয়েছে বিরাট কোহলির দল। টুর্নামেন্টের ১৬তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি রাজস্থান। দলীয় পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বসে মুস্তাফিজের দল। তবে শিবাম দুবে আর রাহুল তিওয়াতিয়ার ব্যাটে দেড়শো পার করে রাজস্থান।
৩২ বলে ৪৬ করেন দুবে আর ২৩ বলে ৪০ করেন তিওয়াতিয়া। রিয়ান প্রাগের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ পর্যন্ত ১৭৭ রানের লড়াকু পুজি পায় রাজস্থান। জবাবে মারকুটে শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার।
মুস্তাফিজদের কোন রকম সুযোগ দেননি কোহলি আর দেবদুত পাডিকাল। আইপিএলে ছয় হাজার রান পুরা করেন কোহলি, অপরাজিত থাকেন ৭২ রানে। আর মেইডেন শতক হাকিয়ে ১০১ রান করেন পাডিকাল। বড় জয়ে টেবিলের শীর্ষস্থানটা মজবুত হলো বেঙ্গালুরুর।