ডেস্ক রিপোর্ট

১৫ অক্টোবর ২০২১, ৯:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জে বারসিক এর আয়োজনে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

আপডেট টাইম : অক্টোবর ১৫, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: ”গ্রামীণ নারীরা নিরাপদ খাদ্যের যোগান দেয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিনে সারা দুনিয়াতেই সরকারি বেসরকারি ও সামাজিক সংগঠনের আয়োজনে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হচ্ছে। তারই ধারবাহিকতায় আজ শুক্রবার, ১৫ই অক্টোবর মানিকগঞ্জ পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে কৃষক মো.মালেক মিয়ার বাড়িতে বারসিক এর আয়োজনে বিশ্ব গ্রামীণ নারী দিবসে নারীর সমঅধিকার,মজুরী ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে গ্রামীণ খেলাধুলা ও আন্ত:প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়।

পুরুস্কার বিতরন ও আন্ত:প্রজন্ম সংলাপে শতফুল কিশোরী ক্লাবের সভাপতি মাহিয়া মৌ এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা ঋতু রবি দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়।

ধারনাপত্র পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক সাবিনা আক্তার। দিবসকেন্দ্রীক আলোচনায় অংশগ্রহন করেন নারীনেত্রী সুলতানা আক্তার ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন- বিশ্বায়নের যুগে উচ্চফলনশীল আধুনিক ও বানিজ্যিক চাষাবাদের ফলে দেশে খাদ্যের ঘাটতি নেই খাদ্য নিরাপত্তা বলয় বেশ শক্তিশালীই বলা যায়। কিন্তু সার বিষ কিটনাশক মুক্ত জৈব উপায়ে নিরাপদ খাদ্যের বিশাল ঘাটতি আছে, অভাবও রয়েছে। বানিজ্যিকভাবে নিরাপদ খাদ্যের যোগান দেয়া কঠিন হলেও পারিবারিকভাবে গ্রামীণ নারীরা বাড়ির উঠানে পতিত জমিতে প্রয়োজনীয় সবজিপাতি,হাস মুরগী,গরু ছাগল চাষবাস করে নিজেদের চাহিদা পুরন করে বাজারেও বিক্রি করতে পারে। আমরা দীর্ঘদিন ধরে সমাজে গ্রামীণ নারীদের বিষেষত প্রান্তিক পর্যায়ের নারীদের সমঅধিকার প্রতিষ্ঠ, মজুরী ও মর্যাদা বৃদ্ব্যির লক্ষে কাজ করছি।আমরা বিশ্বাস করি দিন একদিন নারীবান্ধব ও সমতার হবেই।

শেয়ার করুন