ডেস্ক রিপোর্ট

১৫ অক্টোবর ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন’

আপডেট টাইম : অক্টোবর ১৫, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লা শহরে দুর্গাপূজায় কোরান অবমাননার নাটক সাঁজিয়ে হামলা-ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী।

তিনি ঐ সাঁজানো নাটককে অজুহাত করে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় হামলা-ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগেও প্রশাসন পুর্বেই জানার পরও রামু, নাসির নগরসহ সারাদেশের অনেক জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, ধর্মীয় স্থাপনার উপর হামলা হয়েছে, এইসব হামলার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যুক্ত। সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভোটারবিহীন- প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলের সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।

তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে এবং ভোটের প্রয়োজনে ব্যবহার করছে। উগ্র-ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সাম্প্রদায়িক সংঘাতের পরিবেশ তৈরি করে নিজেদের অপকর্ম ও দুঃশাসন আড়াল করার চেষ্টা করছে। চাল-ডাল-তেল-গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। পাটকল-চিনিকলসহ সকল রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিক-চাষীদের বেকার করে দিয়েছে। গোটা দেশটাকে লুটপাট কারীদের অভয়ারণ্যে পরিণত করেছে। তিনি ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও ধর্মান্ধ-মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল মানুষের প্রতি আহবান জানান।

শেয়ার করুন