ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ
গাজীপুর প্রতিনিধি:: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং বিআরটিএ এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি পেশের অংশ হিসেবে ১১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় গাজীপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয় ও মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ব্যক্তব রাখেন, জেলা বাসদ সমন্বয়ক রাহাত আহমেদ, রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা শরীফুল ইসলাম, ইসহাক মিয়া, আমিনুল ইসলাম সুজন, ছানোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানে বলেন, ব্যাটারি চালিত রিকশা বা ইজিবাইকের চালকদের লাইসেন্স প্রদান করতে হবে সেই সাথে গাজীপুরের মহাসড়কে বিকল্প লেন তৈরি ও তৈরিকৃত লেন উদ্ধার করে রিকশা জন্য উন্মুক্ত করে দিতে হবে। আরো বলেন যে, রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক আমদানি বৈধ হলে রাস্তায় চলার বৈধতা থাকবে না কেন? বক্তারা এ সমস্ত যান চলালের বৈধতা চেয়েও বক্তব্য প্রদান করেন। সেই সাথে তাদের যৌক্তিক দাবি যদি সরকার না মানে তবে ভবিষ্যতে বড় আন্দোলনে যাবার কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধন শেষে একটি মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় এবং বিআরটিএ অফিসে স্মারকলিপি পেশ করা হয়।